‘বিয়ের জন্য’ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিপিএল চুক্তি স্থগিত!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিরা সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সে ধারায় ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে কথা পাকাপাকি হয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজির।

তবে টুর্নামেন্ট শুরুর প্রায় আড়াই মাস আগেই তার সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জানা গেছে, বিয়ে সংক্রান্ত ব্যস্ততার জন্য চুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন হেলস। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’

প্রসঙ্গত, এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ইতোমধ্যে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজার মতো ক্রিকেটারদের দলে টেনেছে তারা।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত