বিপিএল শেষ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি টাইগারদের

বিপিএল শেষ হলেও বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। দুই সপ্তাহেরও কম সময় পর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিপিএলের ফাইনালের পর আজ শনিবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অনুশীলনের জন্য নিজের প্রতিষ্ঠান বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আগেই ঠিক করা ছিল, বিপিএল ফাইনালের পরদিন (৮ ফেব্রুয়ারি) শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। যেহেতু মোহাম্মদ সালাউদ্দীন বিকেএসপির সাবেক ছাত্র-শিক্ষক, তাই বিকেএসপি পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম হর্তাকর্তা থাকার কথা তারই।

কিন্তু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কথা ভেবে সে অনুষ্ঠানে অংশ নেননি সালাউদ্দীন। শেরে বাংলায় ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি।

আগেই জানা, শুক্রবার বিপিএল ফাইনাল খেলা ক্রিকেটাররা প্রথম দিন বিশ্রামে থাকবেন। তবে ফাইনালে উঠতে না পারা দলগুলোর ক্রিকেটাররা গত দুই দিন ফিটনেস টেস্ট দিয়েছেন। আজ শনিবার কাকডাকা ভোরেও ছিল ফিটনেস টেস্ট। দুপুরে শেরে বাংলায় প্র্যাকটিস করেছেন ৫ ক্রিকেটার- তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরুর ২/৩ দিন আগেই রাজধানীতে এসে পৌঁছেছেন হেড কোচ ফিল সিমন্স। এবারের বিপিএলের ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটারদের ছাড়া শনিবার দুপুর ২টায় শেরে বাংলায় শুরু হওয়া সেই প্র্যাকটিস সেশন পরিচালনায় ছিলেন তিনি। সঙ্গে প্রধান সহকারী কোচ সালাউদ্দীন তো ছিলেনই। স্পিন কোচ সাকলাইন মুশতাকও উপস্থিত ছিলেন আজকের অনুশীলনে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মাটিতে বাংলাদেশের প্র্যাকটিস শিডিউল দিয়েছে বিসিবি। তাতে বলা আছে, ৮ থেকে ১২ ফেব্রুয়ারি প্রতিদিন জাতীয় দলের অনুশীলন শেরে বাংলায়।

জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টায় (১৪ ফেব্রুয়ারির প্রথম প্রহরে) চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি আরব আমিরাতের মাটিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে পরের ২ গ্রুপ ম্যাচ খেলবেন মুশফিক-মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচ দুটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল