বিদেশগামীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হোক

সাইফ আল রুবেল, কুয়েত

গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ অনেকটা বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। রিজার্ভ বৃদ্ধির বড় কারণ এটি। ফলে ক্রমশ কমতে থাকা রিজার্ভের নিম্নগতি থামানো গেছে। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ।

শুধু তা–ই নয়, বাংলাদেশ ব্যাংক মনে করে রিজার্ভের পতন থামানো গেছে। পতন থামলো, রেমিট্যান্সের প্রভাবে বাড়লো রিজার্ভ। কিন্তু রেমিট্যান্সযোদ্ধারা কি তাদের স্বকৃীতি পেয়েছেন? বাংলাদেশের অর্থনীতির চাকা ধরে রেখেছেন এই প্রবাসীরা। কিন্তু এই প্রবাসীদের সরকার কী দিয়েছে?

দেশের এই ক্রান্তিলগ্নে প্রবাসীযোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তারা যে কী পরিমাণ কষ্ট করেন, তা বিদেশে না গেলে বোঝার কোনো উপায় নেই। অথচ তারা প্রবাসে বিপদে পড়লে বাংলাদেশ দূতাবাস কোনো সাহায্য করে না। বিভিন্নভাবে হয়রানির অভিযোগও আছে। তাই প্রবাসী নামের ডায়মন্ডের খনিকে বিমানবন্দরে সম্মান করা হোক।

তারা যেন বিমানবন্দরে কখনো হয়রানির শিকার না হন। দেশের প্রতি ভালোবাসা তাদের মনে গেঁথে দিতে হবে, দেশের প্রতি যেন তারা বিরক্ত না হন। কেননা প্রবাসীরা কখনো বলেননি বিমানবন্দরে তাদের সালাম দেওয়া হোক বা স্যার বলে সম্মান করা হোক। তারা শুধু সুন্দর ব্যবহার যেন পান, এটাই কামনা করেন। আমাদের মনে রাখতে হবে, তারা এ দেশের উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার।

তাই দেশের স্বার্থে বিদেশগামীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হোক এবং প্রবাসে যাওয়ার প্রসেসিং সহজ করেন, যেন রেমিট্যান্সপ্রবাহ আরও প্রবৃদ্ধি পায়। সেই সঙ্গে বিভিন্ন দেশে বাংলাদেশিদের কাজের ব্যবস্থা সহজ করে দেওয়া হোক। যাদের প্রয়োজন তাদের আর্থিক সহযোগিতা সহজতর করলে অনেক লোক বিদেশ যাবেন।

ফলে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাবে, যা আমাদের খুবই প্রয়োজন। কারণ, বেশি বেশি দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা মানে দেশে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প