বিজয়ী ভাষণে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি।ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে একমতো বিজয়ী ভাষণও দিয়েছেন ট্রাম্প।  

তার সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিংমেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা। তবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পাননি ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় ভাষণমঞ্চে দাঁড়িয়ে ভোটারদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৪৭ ও ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার অসাধারণ সম্মান দেখানোর জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

এখনো ভোট গণনা চলছে। এরপরও ট্রাম্প এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট জিততে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, তিনি পপুলার ভোটেও জিতেছেন। আমেরিকা আমাদের এক নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

নিজের রানিংমেট জেডি ভ্যান্সকেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভ্যান্স ভালো পছন্দ। ভ্যান্স তার ভাষণে বলেন, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক প্রত্যাবর্তন করেছেন।

ভাষণে ইলন মাস্ককে একজন তারকা হিসেবে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তার ভাষণের একটি অংশই ছিল এ প্রযুক্তি বিলিয়নেয়ারের জন্য। তাকে দারুণ একজন মানুষ বলে আখ্যা দেন ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিত দেন, রবার্ট এফ কেনেডি জুনিয়র – সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী, তার প্রশাসনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত দায়িত্বে কোনো ভূমিকা রাখবেন। কেনেডি আগস্টে নির্বাচন থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন। কমলা পেয়েছেন ২১৯টি। জেতার জন্য ২৭০টি ভোটের প্রয়োজন হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী