বিচ্ছেদ প্রসঙ্গে কথা বললেন এ আর রহমান

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একেঅপরকে ডিভোর্স দিয়েছেন তারা। তবে তাদের এই খবর মেনে নিতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়াজুড়ে তাদের বিচ্ছেদের খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করেছে অসংখ্য অনুরাগী।

বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন সায়রা বানু। তিনি জানিয়েছেন, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। অনেক মানসিক চাপের পরই এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন তারা। একে অপরের অগাধ প্রেম থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে প্রচুর দূরত্ব তৈরি হয়েছে যা আর আগাতে পারে না।

তাদের আইনজীবী জানিয়েছেন, গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও মানসিক দূরত্বেই বিচ্ছেদ হয়েছে তাদের। এবার এই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এ আর রহমান। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো।’


বিচ্ছেদের কারণ হিসেবে এ আর রহমান বললেন, জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। ‘তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।’


১৯৯৫ সালে বিয়ে হয় এ আর রহমান ও সায়রার। পরিবারের পছন্দে বিয়ে ছিল তাদের। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।


এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে লিখেছেন, ‘এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।’

এর আগে এ আর রহমান লিখেছিলেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প