বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়, মুখ খুলছেন না রণবীর-দীপিকা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিনের প্রেম এবং আট বছরের দাম্পত্য জীবন শেষে তারা নাকি আলাদা হওয়ার পথে-এমন আলোচনা এখন সোশ্যাল মিডিয়াজুড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির মধ্যে মতের অমিল চলছে। সেই থেকেই নাকি তাদের দূরত্ব বাড়ছে। সম্প্রতি ‘রেডিট’র একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, চলতি বছরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা।

ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নাকি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ হতে পারে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।

এদিকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের ছোট সন্তান দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।

বিচ্ছেদের এই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে আরেকটি ঘটনা। সম্প্রতি ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমার সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর সাফল্যে তার এমন নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভক্তরা।

তবে এ বিষয়ে এরই মধ্যে একবার জবাব দিয়েছিলেন দীপিকা। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবার দেখার আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে?”

তবুও নতুন করে বিচ্ছেদের গুঞ্জনে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন।

তবে ভক্তদের একাংশের মতে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুঞ্জন নতুন নয়। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই দেখার পরামর্শ দিয়েছেন তারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প