বিগ ব্যাশে ঝড় তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন স্মিথ

বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে চলমান বিগ ব্যাশে নিজের মত ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন স্টিভেন স্মিথ। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংসে নাম লিখেছেন রেকর্ড বইয়েও। এদিন ব্যাট হাতে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন সিডনি সিক্সার্সের এই ব্যাটার।

গত মৌসুমটা মাত্র দুই ম্যাচ খেলা স্মিথ এবার প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে এদিন ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি আছে বেন ম্যাকডারমটে। তবে তার চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।

যদিও ম্যাচের শুরুতে কিছুটা ধুঁকছিল সিডনি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কেবল ২৪ রান তোলে তারা। পরে দলকে টেনে তুলেন স্মিথ। একাই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। তাকে সঙ্গ দিয়েছে অধিনায়ক হেনরিক্স ও বেন ডাউশুইস। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। যার জবাবে ৭ উইকেটে ২০৬ রান করে পার্থ স্কোর্চার্স।

এদিকে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কেননা তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের