বান্দরবানের সব হোটেল-মোটেল শতভাগ বুকড

দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের সরকারি ছুটিতে বান্দরবানের সব হোটেল-মোটেল ও কটেজ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণপ্রত্যাশীরা। পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, বছরজুড়ে কম বেশি পর্যটকের পদচারণায় মুখর পাহাড় কন্যাখ্যাত পর্যটন নগরী বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। সরকারি বিশেষ ছুটির দিনে এ পদচারণা বাড়ে বহুগুণ।

আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমির সরকারি ছুটি ও ৩-৪ অক্টোবর শুক্রবার- শনিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চারদিন ছুটিতে থাকবেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি চাকরিজীবীরা।

লামা মিরিঞ্জা ভেলির মালিক মো. জিয়া বলেম, তাদের মিরিঞ্জা এলাকায় ৪৫ থেকে ৫০টি কটেজ আছে। তবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এসব হোটেল প্রায় সম্পূর্ণ বুকড করেছেন ভ্রমণপ্রত্যাশীরা।

থানচি হোটেল ডিসকভারের ম্যানেজার আলফাত্তা হক সিস্তি বলেন, বর্তমানে তাদের এলায় ১৫টি হোটেল রিসার্ট রয়েছে। কয়েক বছর পর এ মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটকের সাড়া পেয়েছেন। আগামী ১-৩ অক্টোবর পর্যন্ত এসব হোটেলের কক্ষ আগাম বুকিং করেছেন ভ্রমণপ্রত্যাশীরা।

বান্দরবান সদরের হোটেল হিল্টনের ম্যানেজার আক্কাস উদ্দীন জানান, ২৮-২৯ সেপ্টেম্বর ৪০-৫০ শতাংশ আগাম বুকিং থাকলেও ১৪ অক্টোবর পর্যন্ত হোটেলের সব কক্ষ আগাম বুকড করেছেন ভ্রমণপ্রত্যাশীরা।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. সুমন জানান, ১-৪ অক্টোবর পর্যন্ত তাদের হোটেলের সব কক্ষ শতভাগ আগাম বুকড হয়ে গেছে।

হোটেল হিলভিউ ম্যনেজার মো. পারভেজ জানান, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর আংশিক আগাম বুকিং থাকলেও ১-৩ অক্টোবর পর্যন্ত হোটেলের অধিকাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

বান্দরবান হোটেল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানান, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেলা সদরের অধিকাংশ হোটেলের কক্ষ বরাদ্দ হয়ে গেছে। আগত পর্যটকদের সেবা নিশ্চিতে সব প্রস্তুতি গ্রহণ করে রেখেছে হোটেল ব্যবসায়ীরা।

বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অবদুল করিম জানান, পূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। পেট্রোল বৃদ্ধি করা হবে এবং আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করবে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের