বানসালির প্রেমের ছবিতে দেখা যাবে এই নতুন জুটিকে

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এ সিরিজটি দারুণ প্রশংসিত হয়েছে। এবার বানসালি আনতে চলেছেন সংগীত–নির্ভর প্রেম কাহিনি। এই ছবির মাধ্যমে বানসালি এক নতুন  জুটি উপহার দিতে চলেছেন।

বানসালির প্রকল্প মানেই নতুন চমক। এবার এই চিত্রপরিচালক এক রোমান্টিক জুটি নিয়ে আসতে চলেছেন। জানা গেছে, তাঁর এই প্রেমের ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও ম্রুণাল ঠাকুরকে জুটি হিসেবে দেখা যাবে।

বানসালির এই রোমান্টিক ছবির নাম সম্ভবত ‘তুম হি হো’। তিনি এক পুরোদস্তুর প্রেমের ছবি আনতে চলেছেন। তবে এই ছবির ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

শোনা যাচ্ছে গত বছরেই এই ছবির শুটিং শুরু হয়ে গেছে। ‘তুম হি হো’ ছবির শেষ পর্যায়ের শুটিং উত্তরাখন্ডে হবে।

সিদ্ধান্ত ও ম্রুণাল উত্তরাখন্ডে যাবেন শুটিং করতে। এই ছবিতে সিদ্ধান্ত ও ম্রুণালকে সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে।

সিদ্ধান্ত এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ইউধ্র’র প্রচারে। এরপর তিনি তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বেঁধে ‘ধড়ক ২’-তে আসতে চলেছেন। এদিকে ম্রুণালকে অজয় দেবগণের সঙ্গে ‘সান অব সরদার ২’ ছবিতে দেখা যাবে।

এ ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে আরও এক ছবিতে আসতে চলেছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন ডেভিড ধাওয়ান।

  • Related Posts

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে…

    Continue reading
    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে…

    Continue reading

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন