বাড়িতে ভয়াবহ গোলাগুলি, প্রাণে বাঁচলেন দিশা পাটানির বাবা

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে ৮–১০ রাউন্ড গুলি চালিয়ে মধ্যরাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুনের হুমকি দিয়ে হামলাকারীরা দিয়েছেন সতর্কবার্তাও। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

উত্তর প্রদেশের মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দিশার বোন খুশবু পাটানি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন; সেই ক্ষোভ থেকেই এই গুলি চালানো হয়েছে বলে দাবি।

ইতোমধ্যেই গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার দায় স্বীকার করেছেন। তবে পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে।

এদিকে হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর বাবা। জানিয়েছেন, গুলি চলার সময় বাড়িতেই ছিলেন তিনি। তার দাবি, অন্তত ৮–১০ রাউন্ড গুলি চালানো হয়। বাড়ির পোষ্য কুকুর অস্বাভাবিকভাবে ঘেউঘেউ শুরু করলে তিনি সতর্ক হন। বলেন, ‘যদি বাইরে বের হতাম, গুলি আমার গায়েই লাগত। একটুর জন্য বেঁচে গেছি।’  

এদিকে তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া গুলিগুলো বিদেশি। যদিও দায় স্বীকার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, পুলিশ খুঁটিনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দিশার বাবা।

গুলির ঘটনার পেছনে অভিযোগ উঠেছিল, খুশবু পাটানি নাকি কটু ভাষায় দুই সাধুকে অপমান করেছেন। তবে দিশা ও খুশবুর বাবা সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের পরিবার সনাতনী, আমরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অযথা নাম জড়ানো হচ্ছে।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের