বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে কোন সিনেমা

চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এ বছর বসবে এর ৯৮তম আসর। দুনিয়ার নানা দেশ থেকে আসবে সিনেমা। আসবেন সিনেমার বিখ্যাত সব মানুষেরাও। সেখানে থাকবে বাংলাদেশেরও অংশগ্রহণ। এরইমধ্যে অস্কারের জন্য সিনেমার আহ্বান করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, এবার অস্কারে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে থেকে একটি চলচ্চিত্র বাছাই করা হবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। সেই শর্ত অনুযায়ী জমা পড়েছে ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘ময়না’ সিনেমা।

নকশিকাঁথার জমিন
জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। দুই বোন রাহেলা ও সালেহার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সঙ্গে অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।

সাবা
মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা এটি। বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশেও মুক্তি পাচ্ছে দ্রুতই। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ।

প্রিয় মালতী
শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে নাদের চৌধুরী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে অভিনয় করেছেন। একজন নারীর সংগ্রামকে ঘিরে এই ছবির গল্প।

বাড়ির নাম শাহানা
লীসা গাজী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

ময়না
রাজ রিপা অভিনীত এ ছবিটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে আরও রয়েছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ অনেকে।

এখন দেখা বাকি, কোন চলচ্চিত্রটি শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে জায়গা করে নেয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের