বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড

নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে ছক্কা হাঁকাতে যেয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। আর এতেই হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

লক্ষ্য ছিল ২৪৮ রান। বর্তমানের ওয়ানডে ক্রিকেট বিবেচনায় এটি খুব বড় টার্গেট না হলেও মিরপুরের উইকেটে বোলারদের আধিপত্য বরাবরই থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্যাটিং ধসে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থামল বাংলাদেশের ইনিংস। আর এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

এদিন ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

চাপ সামলে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটস দাস। বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের ফিফটি। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই ফিফটির খুব কাছে যেয়ে, ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন।

এরপর ব্যক্তিগত ২৭ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মিরাজ। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না, মাত্র ৬ রানেই আউট হন তিনি।

টপ অর্ডারের সবাই আউট হওয়ার পর বেশ চাপে পড়ে টাইগাররা। তবে তৌহিদ হৃদয় সমর্থকদের মনে আশার জোগান দেন। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা ধরে রেখেছিল বাংলাদেশ দল।

হৃদয়কে উইকেটের আরেক প্রান্তে সঙ্গ দিতে থাকেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। তবে কেউই বেশিক্ষণ উইকেটে থিতু হতেন পারেননি। একে একে সাজঘরের পথ ধরেন রিশাদ, শরিফুল, তাসকিনরা।

অবশেষে ৪৯তম ওভারে ওভার বাউন্ডারি হাঁকাতে যেয়ে ক্যাচ তুলে দেন হৃদয়ও। সবশেষ উইকেটটিও হারায় বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভার); নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; শরিফুল ২-২৭, রিশাদ ২-৪৪ 

বাংলাদেশ : ২২১ (৪৮.৩ ওভার); সাইফ ৫৭, হৃদয় ৫৫; টিকনার ৪-৪০, স্মিথ ৩-৪৫

ফলাফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী