বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড়

গত বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়েছিল, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্বসহকারে খবর প্রকাশ করেছে বিবিসি, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমসহ প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত, প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন, গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান।

সিএনএন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা বলেছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

খবরে আরও বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্রমবর্ধমানভাবে’ মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল, যা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। এর আরও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর।

দ্য নিউইয়র্ক টাইমস

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

রয়টার্স

জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

ডয়েচে ভেলে

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ভলকার তুর্ক বুধবার বলেছেন, বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, যা শেখ হাসিনার সরকারকে শেষ করে দিয়েছে।

আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যমটি আরও লিখেছে, জাতিসংঘের তদন্তে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য বিক্ষোভকারীদের ওপর পদ্ধতিগত দমন-পীড়নের তত্ত্বাবধান করেছিলেন, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হন।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে, গত গ্রীষ্মে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনেরও বেশি হতে পারে।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা