বলিউডের সিনেমায় হলিউডের র‌্যাম্বো

বলিউড-হলিউড জগতে গুঞ্জন তুঙ্গে। বিশ্বব্যাপী আলোচিত একটি অ্যাকশন প্রজেক্টের জন্য নাম উঠে এসেছে ‘র‌্যাম্বো’খ্যাত সিলভেস্টার স্ট্যালোনের। আরও থাকবেন থাইল্যান্ডের স্টান্ট কিং টনি জা এবং বলিউডের টাইগার শ্রফের। খবরটি নিশ্চিত করেছে একটি সূত্র। তারা বলছে, অ্যামাজন এমজিএম একটি বহুভাষিক অ্যাকশন ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে এই তিন অ্যাকশন তারকা একসাথে কাজ করবেন।

সূত্রটি আরও জানায়, ছবিটি নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যে তিনজনের সঙ্গে সম্পন্ন হয়েছে। সবাই এতে আগ্রহ দেখিয়েছেন। ছবির পরিচালক সম্ভবত একজন ভারতীয় হবেন।

এদিকে জানা গেছে, টাইগার শ্রফ তার আইডল সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে কাজ করতে পরার সুযোগে বেশ উচ্ছ্বসিত।

দর্শকদের জন্য আকর্ষণীয় দিক হলো, ছবিটি হবে টাইগার শ্রফের আন্তর্জাতিক অভিষেক। অন্যদিকে স্ট্যালোন ও টনি জা প্রথমবারের মতো ভারতের মাটি স্পর্শ করবেন এই অ্যাকশন ছবিতে। সূত্রের মতে, ‌‘স্ট্যালোন একবার কেমক্কট ইশক ছবিতে ক্যামেরো অ্যাপিয়ার করেছেন। তবে এই ছবি তার পূর্ণাঙ্গ ফিচার ফিল্ম হতে পারে যদি একজন ভারতীয় পরিচালক যুক্ত হন।’

নামহীন এই অ্যাকশন ছবি ২০২৬ সালের এপ্রিল মাসে শুটিং শুরু হবে। শুটিং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।

টাইগার শ্রফ বর্তমানে মুরাদ খেতানির জন্য একটি অ্যাকশন ছবিতে যুক্ত রয়েছেন। এরপর করণ জোহর প্রযোজিত ‘লাগ জা গালে’ ছবিতে কাজ করবেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প