বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বলিউডের প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ এবার আইনি জটিলতায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গুজরাটের সুরাতের একটি আদালত।

জানা গেছে, একাধিকবার আদালতের সমন জারি করা হলেও অনুরাগ কাশ্যপ হাজির না হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। মামলাটি করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও আইনজীবী কমলেশ রাভাল।

অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীভিত্তিক সিনেমা ‘ফুলে’-র ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর অনুরাগ কাশ্যপ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন, যা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতি অবমাননাকর এবং উসকানিমূলক বলে দাবি করা হয়। ওই পোস্টকে কেন্দ্র করে তখন নেটদুনিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

মামলার আবেদনে আরও বলা হয়েছে, অনুরাগ কাশ্যপের ওই মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

এর আগে একই মন্তব্য নিয়ে আইনজীবী আশুতোষ জে দুবে মুম্বাই পুলিশ ও রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সেখানে কার্যকর পদক্ষেপ না আসায় পরে সুরাত আদালতে নতুন করে মামলা দায়ের করা হয়।

এবার আদালতের নির্দেশ অমান্য করায় পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’