বর্ডার ২’র গানের মঞ্চে আবেগঘন সানি দেওল, স্মরণ করলেন বাবাকে

নতুন বছরের শুরুতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল রাজস্থানের জয়সলমের। শুক্রবার সেখানে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’র প্রথম গান প্রকাশ অনুষ্ঠান। সেই মঞ্চেই প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগে ভেঙে পড়েন অভিনেতা সানি দেওল।

জয়সলমেরে আয়োজিত অনুষ্ঠানে নির্মাতা প্রকাশ করেন সিনেমাটির প্রথম গান ‘ঘর কব আওগে’। এটি ১৯৯৭ সালে জে. পি. দত্ত পরিচালিত আইকনিক সিনেমা ‘বর্ডার’র জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’র নতুন রূপ। গানে দেখা গেছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেঠিকে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে ফিরে আসে ‘বর্ডার’র স্মৃতি। তবে সানির কাছে এই মুহূর্তটি ছিল আরও বেশি আবেগে ভরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সানি দেওল বলেন, ছোটবেলায় বাবার অভিনীত ‘হকিকত’ সিনেমাটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সিনেমাই যুদ্ধভিত্তিক সিনেমার প্রতি তার ভালোবাসার জন্ম দেয়। অভিনেতা জানান, অভিনয়ে আসার পরই তিনি মনে মনে ঠিক করেছিলেন-বাবার মতোই একটি অর্থপূর্ণ যুদ্ধের সিনেমা করবেন। এরপর জে. পি. দত্তের সঙ্গে আলোচনা করেই ‘বর্ডার’ সিনেমার পরিকল্পনা শুরু হয়।

সানি দেওল আরও বলেন, তিনি কখনো ভাবেননি ‘বর্ডার’ এত তরুণকে অনুপ্রাণিত করবে। বহু সেনা সদস্য তার সঙ্গে দেখা করে জানিয়েছেন, ‘বর্ডার’ দেখেই তারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই কথাগুলো বলতে গিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। শেষ পর্যন্ত তিনি বলেন, “এই মুহূর্তে খুব বেশি কিছু বলার মানসিক অবস্থায় নেই। শুধু এটুকুই চাই-এই সিনেমার আওয়াজ যেন লাহোর পর্যন্ত পৌঁছে যায়।”

‘বর্ডার ২’ সিনেমায় মূল ‘বর্ডার’র অভিনেতা সুনীল শেঠি, অক্ষয় খান্না ও সুদেশ বেরিকেও ক্যামিও চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালের দেশপ্রেমমূলক ব্লকবাস্টার ‘বর্ডার’র উত্তরসূরি হিসেবে নির্মিত ‘বর্ডার ২’সিনেমায় নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হবে ভারতীয় সেনাবাহিনীর সাহস, ত্যাগ ও দেশরক্ষার গল্প। আধুনিক যুদ্ধপরিস্থিতি, মানবিক আবেগ ও দেশপ্রেমের মেলবন্ধনেই গড়ে উঠেছে ছবিটি। মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান