বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। তামিমের দলকে হারিয়ে শুভসূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ।

কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিকমতো। তবে, টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায়, এবারও কেবল দুই-একটা দলই শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হয়।

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, শান্ত, এবাদত—বরিশালে দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে।

সবশেষ ২০২০ সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার রাজশাহী রয়্যালস নামে শিরোপা জিতেছিল তারা। মাঝের আসরগুলোতে ছিল না। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। এই দলে বিদেশিদের তালিকায় নেই নামকরা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন- এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেডকোচ হিসেবে রাজশাহী নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী এই পাকিস্তানি।

কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ। তবে, সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভার থাকতে পারছে না তারা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের