বন্যার্তদের সহযোগিতায় মালদ্বীপের প্রবাসী সংবাদকর্মীরা

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মালদ্বীপের প্রবাসী সংবাদকর্মীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্যার্তদের সহায়তার জন্য নগদ অর্থ এনবিএল মানি ট্রান্সফার লিমিটেড মালদ্বীপ শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।

পরে মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ কাদের ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির আর্থিক অনুদানের ট্রান্সফার স্লিপ তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খোন্দকার, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

আর্থিক অনুদানের স্লিপ গ্রহণ করে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ। একইসঙ্গে মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

সোহেল পারভেজ বলেন, দেশ গঠনের জন্য ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা নতুন প্রজন্মকে একটি সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিতে পারব।

অর্থ অনুদান দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, মাত্র কিছুদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দেশে সরকারের পরিবর্তন হয়েছে, দেশ এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।

তিনি আরও বলেন, এ অবস্থায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের মানুষের মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভূত হয়েছে। অনেক মানুষ এখনও পানিবন্দি থাকায় বন্যাকবলিত এলাকাগুলোতে পরিধেয় কাপড়, বিশুদ্ধ পানি, ওষুধ সংকট দেখা দিয়েছে। তাদের সহায়তার জন্য এগিয়ে যাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’