‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এ গাইবেন জেমস-হাসান

যুক্তরাজ্যে প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন বাংলাদেশের দুই ব্যান্ড তারকা শিল্পী জেমস ও হাসান। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এ গাইবেন এই দুই তারকা।

২২ সেপ্টেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে কনসার্টটি, এটি আয়োজন করেছে ইউরোপ ও যুক্তরাজ্যের স্যাটেলাইট টেলিভিশন আইঅন টিভি।

কনসার্ট সম্পর্কে আইঅন টিভির প্রধান নির্বাহী আতাউল্যাহ ফারুক প্রথম আলোকে বলেন, ‘শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপেও এই প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন হাসান ও জেমস। আমরা বাংলাদেশে বন্যার্তদের সাহায্যার্থে এই কনসার্টের আয়োজন করেছি। বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধের সময় নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের সেই ঐতিহাসিক “কনসার্ট ফর বাংলাদেশ” অনুসরণে এই আয়োজন।’

আতাউল্যাহ ফারুক আরও বলেন, ‘সাম্প্রতিক বন্যায় দেশের অনেকগুলো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংকটকালীন প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টটি হচ্ছে। কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল পৌঁছে দেওয়া হবে দেশের বন্যাদুর্গত এলাকাগুলোতে।’

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে সার্বিক সহায়তা করছে লন্ডনের বাংলাদেশ দূতাবাস।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’