বন্যার্তদের পাশে মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন

ভয়াবহ বন্যায় সবকিছু হারিয়ে মানুষ আজ অসহায়। এই কঠিন সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) একটি চ্যারিটেবল ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে।

এই মহতি উদ্যোগে অংশ নিতে মালয়েশিয়া প্রবাসীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে, সংগঠনটি মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একটি ফান্ড পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই তহবিলটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হবে, যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরভাবে সহায়তা করা যায়।

গ্রুপে আরও বলা হয়, বিচ্ছিন্নভাবে ত্রাণ পাঠানোর পরিবর্তে, একত্রে সুন্দরভাবে বণ্টিত এই সহায়তা বাংলাদেশের পুনর্গঠনে দ্রুত ভূমিকা রাখতে সক্ষম হবে। বন্যার্তদের পাশে দাঁড়ান আপনার সহায়তায় ফিরুক তাদের জীবনের স্বাভাবিক ছন্দ।

এই কঠিন সময়ে, আমাদের সামান্য সাহায্যই হতে পারে অসহায় প্রিয়জনদের বাঁচার একমাত্র আশার আলো। সংকটে ইসলাম আমাদের মানবিক হতে শেখায়। উৎসাহ দেয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

বন্যার্তদের জন্য তহবিল গঠনে সবাই অবদান রাখতে পারেন এবং এই পদক্ষেপ প্রশংসিত হবে সব মহলে। অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা পোষণ করে সহযোগিতা কামনা করছেন ফোরামের নেতারা।

মালয়েশিয়া প্রবাসী যারা এই উদ্যোগে অংশ নিতে চান তারা অনুদান প্রদানের জন্য, CIMB ISLAMIC BANK BERHAD, A/C name: Md Ruhul Amin Sarker A/C no: 7600846856
Reference: BD Flood. অনুদানের ব্যাংক রিসিট মো. মাসুদুর রহমানের +৬০১৯৫৬৬৯০৪৬ নম্বরে পাঠাতে ফোরামের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

  • Related Posts

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    উত্তর আমেরিকার বাংলাদেশি-আমেরিকানদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ফোবানা সম্মেলনের ৪২তম আসর বসছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)। দীর্ঘ আলোচনা ও…

    Continue reading
    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (উটঅঅ)-এর উদ্যোগে অ্যানুয়াল অ্যালামনাই ডিনার ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা গত ৪ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন