বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা একটি মাছধরার ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ টহল চলাকালে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টহলের সময় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে দেখতে পান নৌবাহিনীর সদস্যরা।

প্রাথমিকভাবে ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে নৌবাহিনীর জাহাজটি কাছে এগিয়ে যায়। পরে জেলেদের বিপদ সংকেত পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৬ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে ট্রলারসহ সব জেলেকে তীরে এনে তাদের পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে আইএসপিআর জানায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে যায় এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে তারা মাঝ সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় ভাসছিলেন। উদ্ধার হওয়া সব জেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

দেশের সমুদ্রসীমা সুরক্ষা ও উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টহল ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ