চলন্ত বাসে অজ্ঞান পার্টির ৫ জনকে ধরে গণপিটুনি

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত বাসে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা হাতিয়ে নেওয়ার সময় অজ্ঞান পার্টির পাঁচজনকে ধরে গণপিটুনি দিয়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাসটি থামিয়ে পাঁচজনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

এই পাঁচজন হলেন আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)। আর অচেতন হওয়া বাসযাত্রী হলেন আব্দুল মান্নান (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভেতর থেকে অজ্ঞান পার্টির চেতনানাশকে অচেতন অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এসময় গণপিটুনিতে আহত পাঁচজনকে আটক করা হয়। এরপর তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অচেতন আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি আছেন৷ বাকি পাঁচচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তিনি ঢাকায় উত্তরা ৩৩ নম্বর রোডের ৯ সেক্টরের একটি বাসার কেয়ারটেকার। চলন্ত বাসে অজ্ঞান পার্টির ওই পাঁচজন নেশাজাতীয় কিছু খাইয়ে মান্নানের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাসে থাকা কিছু শিক্ষার্থী বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর