হোয়াইট হাউসে ট্রাম্প-কার্নি বৈঠক, কী কথা হলো

শুল্ক ইস্যুতে কানাডার সঙ্গে আলোচনা জটিল হলেও ফলাফল ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ অক্টোবর) দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সময় ট্রাম্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি কানাডা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন কার্নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার চেষ্টা করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। লাল টাই গলায় ঝুলিয়ে নিজের পোশাকেও রেখেছেন রিপাবলিকানদের ছোঁয়া। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কার্নি। উদ্দেশ্য, মার্কিন শুল্ক এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সমঝোতায় আসা।

ট্রাম্পের ভূয়সী প্রশংসার পাশাপাশি কানাডা এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময়ের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন কার্নি। এসময় ট্রাম্প বলেন, ওয়াশিংটন এবং অটোয়ার মধ্যে প্রতিযোগিতামূলক বাণিজ্য বিদ্যমান হলেও তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেন তারা।

ট্রাম্প বলেন, চুক্তির পূনর্মূল্যায়ন করবেন তিনি। নতুন চুক্তি করতেও হোয়াইট হাউজ আগ্রহী বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও, দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা আনতে আলোচনায় বসার প্রস্তাব উঠে আসে। যেখানে শুল্ক কমানোর সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম দফার বৈঠকে কিছুটা শক্ত হতে দেখা গেলেও, এবারের বৈঠকে কার্নির ব্যবহার ছিল একেবারেই উল্টো। ট্রাম্পকেও তার প্রতি প্রসন্নই হতে দেখা যায়। কার্নিকে ‘একজন শক্তিশালী নেতা এবং দক্ষ সমঝোতাকারী’ হিসেবে আখ্যা দেন তিনি। 

ট্রাম্প বলেন, কিছু জটিল বিষয়ে আলোচনা হলেও কার্নির দল ইতিবাচক ফলাফল নিয়ে দেশে ফিরবেন। তবে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানের জন্য ক্রমেই কার্নির ওপর চাপ বাড়ছে। এ অবস্থায়, ব্যক্তিগত পর্যায়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে ধারণা তাদের।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ