বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় তিনি সড়কপথে বগুড়া সার্কিট হাউজে এসে পৌঁছান। দিনব্যাপী এই সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন এবং বিচার বিভাগীয় আধুনিকায়নে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে যাবেন। সেখানে তিনি দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন করবেন। জেলাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খননসহ তার একাধিক কর্মসূচি রয়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া পৌরসভা দেশের বৃহত্তম ছিল। গত ১৭ বছর রাজনৈতিক কারণে বঞ্চিত হওয়ার পর সিটি করপোরেশন হওয়ার এই সিদ্ধান্ত শহরটিকে পরিকল্পিত ও নান্দনিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুপুরের কর্মসূচিতে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। সেখান থেকে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা পরিদর্শন করার কথা রয়েছে তার।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী