বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

কিংবদন্তিতুল্য পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক মিউজিক্যাল চলচ্চিত্র মাইকেল মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহেই সর্বকালের সেরা আয় করা বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

‘বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি। এর মাধ্যমে বায়োপিক ঘরানার আগের সব রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছে ‘মাইকেল’।

এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বোহেমিয়ান র‍্যাপসোডি ১২৪ মিলিয়ন ডলার আয় করে মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়েছিল। অন্যদিকে ২০২৪ সালের অস্কারজয়ী ওপেনহাইমার ১৮০ মিলিয়ন ডলার আয় করে যেকোনো বায়োপিকের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ধরে রেখেছিল। নতুন সিনেমাটি এই দুই ব্লকবাস্টারকেই ছাড়িয়ে গেছে।

তবে সিনেমাটি নিয়ে সমালোচক ও দর্শকদের প্রতিক্রিয়া একেবারে একরকম নয়। সমালোচকদের মতে, মাইকেল জ্যাকসনের জীবনের কিছু বিতর্কিত অধ্যায় এড়িয়ে গিয়ে তুলনামূলক ‘পরিচ্ছন্ন’ একটি চিত্র তুলে ধরা হয়েছে।

রিভিউ প্ল্যাটফর্ম রটেন টমেটোস-এ সমালোচকদের রেটিং যেখানে মাত্র ৩৮ শতাংশ, সেখানে দর্শকদের ভোটে ছবিটি পেয়েছে ৯৭ শতাংশ রেটিং-যা এর জনপ্রিয়তারই প্রমাণ।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। নির্মাতা প্রতিষ্ঠান লায়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন জানিয়েছেন, সব শ্রেণির দর্শকই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন।

জানা গেছে, মাইকেল জ্যাকসনের এস্টেটের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এই চলচ্চিত্রে তার আসল কণ্ঠস্বরই ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী