ফ্লিকের অন্যরকম সেঞ্চুরি, দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সার

সদসমাপ্ত ২০২৪ সালের শেষটা ভালো হয়নি বার্সেলোনার। বছরের শেষ দুই ম্যাচ হেরেছিল হান্সি ফ্লিকের দল। তবে নতুন বছরটা বেশ দারুণ করেই শুরু করেছে বার্সা। বছরের প্রথম ম্যাচ কোপা দেল রে-তে চতুর্থ শ্রেণির ক্লাব বার্বাস্ত্রোকে ৪-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বার্সা।

বার্সার জয়ের দিনে অন্যরকম সেঞ্চুরি করেন বার্সা কোচ ফ্লিক। কোচিং ক্যারিয়ারে এটি ১০০তম জয় জার্মান মাস্টারমাইন্ডের

শনিবার অ্যাওয়ে ম্যাচে ২১ মিনিটে লিড নেয় বার্সা। রোনাল্ড আরাওহোর হেড থেকে করা পাসে বুলেট গতির আরও একটি হেড দিয়ে বল জালে ফেলেন এরিক গার্সিয়া। এতে ১-০ তে এগিয়ে যায় বার্সা।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি। পোল্যান্ডের এই ফরোয়ার্ডও গোল করেন হেড দিয়ে। বিরতি থেকে এসেই (৪৭ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করেন চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ (১৬) গোলদাতা। এবার লেওয়ানডস্কিকে অ্যাসিস্ট করেন পাবলো তোরে। এতে ৩-০ তে এগিয়ে যায় বার্সা।

বার্বাস্ত্রোর কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন পাবলো তোরে। তৃতীয় গোলে সহায়তা দেওয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার গোলটি করেন ৫৬ মিনিটে। বার্বাস্ত্রোর গোলরক্ষক আরনাউ ফেব্রিগার ভুলে গোল করে বার্সা ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমাদের বছরটা এভাবেই শুরু করতে হবে। আমরা রক্ষণভাগে খুব ভালো ছিলাম। আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ দেইনি।’

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন