ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী প্যারিসের অদূরে সুসি-এন-ব্রি শহরের একটি ইনডোর স্টেডিয়ামে ‘আইছা কাপ এন্ড ইউরো দ্বৈত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

র্নামেন্টে ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টাসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা অংশ নেন। ফ্রান্সের প্রশাসনিক সহায়তা ও সামজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইছা প্রো এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করে চান্দলা নিউ স্টার ক্লাব, বিয়ানীবাজার।

আয়োজকরা জানান, ২৪ টিমে ৪৮ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টন হাউজ,সিলেট দলের জয়নাল আবেদিন ও সাকিল খান জুটি। রানার্সআপ হয়েছে পাকশাইল স্পোর্টিং ক্লাব, বড়লেখার জয়নুল আহমদ ও এন এইচ সমরাজ জুটি।

বিকেলে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আইসা প্রো এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ কয়েছের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মাসুদ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার লোকমান আহমদ আপন, মন্ডিয়াল ট্রাভেলসের চেয়ারম্যান হাসান ইব্রাহিম, চান্দলা নিউ স্টার ক্লাবের সভাপতি ফয়ছল আহমদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ লিটন, টুর্নামেন্টের অন্যতম পরিচালক আকমল হোসাইন, কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়া মাসুদ তার প্রতিষ্ঠান বিডি ফার্নিচারের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের ৫০০ ইউরো উপহার দেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান