ফ্রান্সের নতুন নেতৃত্ব অভিবাসন নীতিতে কতটা প্রভাব ফেলবে?

ফ্রান্সে একজন ডানপন্থি প্রধানমন্ত্রী ক্ষমতায় আসায় প্রবাসীদের ওপর এর কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা। বর্তমানে দেশটির অভিবাসন নীতিতে আরো কড়াকড়ি আরোপের আশঙ্কা করছেন অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে‌ বলেও গুঞ্জন উঠেছে।

এইসব আশঙ্কা ও গুঞ্জনের পরিপ্রেক্ষিতে দেশটির অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ‘সাফ’ সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা জানান, আগামীতে ফ্রান্সে রাজনৈতিক আশ্রযয়ের আবেদনের ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে।

উল্লেখ্য, মাস তিনেক আগে ফ্রান্সে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে বেশির ভাগ আসন পেয়েছে বামপন্থিরা। তাই বামপন্থিদের এড়িয়ে একজন ডানপন্থিকে প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নেয়ার প্রতিবাদে  বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বামপন্থি দল।

সম্প্রতি ডানপন্থি মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে একজন মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন বার্নিয়ে। যদিও তিনি বলেছেন, বামপন্থিসহ সব ধারার রাজনীতিকদের নিয়ে সরকার গঠন করতে চান তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প