ফের জোড়া গোল, নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন মেসি

আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোলে দুর্দান্ত এক রেকর্ড করেছিলেন লিওনেল মেসি। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েছিলেন।

এবার নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করলেন আর্জেন্টাইন সুপারস্টার। বাংলাদেশ সময় আজ রোববার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষেও জোড়া করেছেন মেসি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন মেসি।

এদিন ফোর্ট লডারডেলে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এতে টানা ১৫ ম্যাচের অপরাজিত ধারা থেকে ছিটকে গেল ন্যাশভিল। ১৯ এপ্রিলের পর এটি ক্লাবটির প্রথম হার।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর টানা তিন ম্যাচে জয় পেল মিয়ামি।

১৭ মিনিটে মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে এগিয়ে যায় মিয়ামি। ডিফেন্ডারদের রক্ষণের গাঁথুনির ফাঁক দিয়ে বল জালে পাঠান মেসি।

৪৯ মিনিটে ন্যাশভিলের হানি মুখতার দারুণ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। অ্যান্ডি নাজার এবং প্যাট্রিক ইয়াজবেক ছিলেন অ্যাসিস্টদাতা।

৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের একটি ভুল পাস ধরে বল নিজের দখলে নেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে বের করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। যা ছিল ম্যাচের জয়সূচক গোল।

এ নিয়ে এমএলএসের চলতি মৌসুমে ১৬টি গোল করলেন মেসি। ন্যাশভিলের সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা এখন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন