ফেব্রুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৮ হাজার ১৮৪ কোটি ৯৮ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মাস জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৩ কোটি ৫২ লাখ ডলার। এ হিসাবে ফেব্রুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ ফেব্রুয়ারি দেশে এসেছে ৬৫ কোটি ২৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ ফেব্রুয়ারি রেমিট্যান্স এসেছে ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার।

এদিকে, সদ্যবিদায়ী জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।  এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল