ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে দেশে ‘বিগত বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন’। তিনি বলেন, গত ১৬ বছরে যা ঘটেছে, তা ছিল নির্বাচনের নামে প্রহসন।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, নির্বাচনের পর তিনি নিজের আগের ভূমিকা বা অবস্থানে ফিরে যেতে চান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার সামনে
এসব কথা বলেন ড ইউনূস। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাৎকালে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতা জোরদারের নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দুপক্ষের মধ্যে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠককালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে কার্যকর হবে।

বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যবিষয়ক বিধিবিধান, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, যেখানে প্রধান রাজনৈতিক দলের নেতাদেরও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয়ের প্রস্তাব এবং দেশটির কাছ থেকে অফশোর প্যাট্রোল ভেসেল কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আলোচনাকালে জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয় কার্যক্রম চলতি বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মশাররফ হোসেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প