ফেনীর উত্তর সহদেবপুর এলাকায় মুহূর্তেই পুড়ে ছাই ১৭ বসতঘর

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কলোনির ১৭টি ঘর পুড়ে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সাহেদা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি।

আবদুল করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসেন। পাশের জলাধার থেকে পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার বিপ্লব চন্দ্র মালাকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। এতে কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের