ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতিকে আলোচনায় ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। এই ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে বুধবার (১৯ মার্চ) আলোচনায় ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পেও ছিলেন এই তরুণ ফুটবলার। তবে তাকে সৌদি থেকেই বাদ দিয়েছেন কোচ। ২৮ ফুটবলার নিয়ে ক্যাবরেরা ঢাকায় ফিরেছেন মঙ্গলবার সকালে। আর সৌদি আরব থেকেই ইতালির ফ্লাইট ধরেছেন ফাহমিদুল।

ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩০ ফুটবলার। হামজা চৌধুরীর মঙ্গলবার রাতে টিম হোটেলে রিপোর্ট করেছেন। এর মধ্যেই আলোচনায় আসে ফাহমিদুলের বাদ পড়ার ঘটনা।

ক্যাবরেরাকে ২৩ জনের স্কোয়াড তৈরি করতে বাদ দিতে হবে ৭ জন। সবার আগে বাদ পড়লেন ফাহমিদুল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ওলবিয়া কালসিও’র ফুটবলার বাদ পড়ায় ফুঁসে উঠেছে ফুটবলপ্রেমীদের একটা অংশ।

মঙ্গলবার ইফতারের আগে তারা জড়ো হয়েছিল মতিঝিলের বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে। তাদের দাবি, বাংলাদেশের ফুটবল একটি সিন্ডিকেটের হাতে বন্দী। এই সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার জন্য সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে কোচ ক্যাবরেরা ও তার সহকারীদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। এমনকি, কয়েকদিন ধরে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে যেসব সাবেক ফুটবলার সমালোচনা করেছেন তাদের বিপক্ষেও স্লোগান দিয়েছেন তারা।

মাগরিবের আজান হলে বিক্ষোভকারীরা সেখানে বসেই ইফতার করেন। ইফতারের পর এই সমর্থকরা মতিঝিলের প্রধান সড়কে গিয়েও নানা ধরনের স্লোগান দিতে থাকে। একটি সিন্ডিকেট দেশের ফুটবলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ সমর্থকদের।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প