ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

ব্যক্তিগত অর্জনের বিচারে ২০২৬ বিশ্বকাপ কিলিয়ান এমবাপ্পের জন্য হয়ে থাকবে বিশেষ স্মরণীয়। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তবে তার বিশ্বাস, এই কীর্তি বেশিদিন নিজের দখলে থাকবে না, কারণ লিওনেল মেসি খুব দ্রুতই তা ছুঁয়ে ফেলবেন।

শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে ফ্রান্স। যদিও পরাজয়ের ম্যাচেও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। দুটি গোল করে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২, যা তাকে তুলে দেয় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেকর্ড গড়ার চেয়ে ফাইনালে খেলতে না পারার আক্ষেপই বেশি প্রকাশ করেন এমবাপ্পে। একই সঙ্গে মেসির প্রতি আস্থা রেখে বলেন, ‘লিও সব সময়ই গোল করে। আগামীকালও সে অবশ্যই গোল করবে।’  

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব প্রসঙ্গে এমবাপ্পে জানান, তার মূল লক্ষ্য সবসময় দলের সাফল্যে অবদান রাখা। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিটি ম্যাচে আমার দলকে গোল করতে সাহায্য করতে। বিশ্বকাপে এত গোল করা অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে বড় অর্জন। কিন্তু সত্যি বলতে, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি আগামীকালের ফাইনালে খেলতে পারলে বেশি খুশি হতাম।’

তবে নিজের এই ঐতিহাসিক কীর্তির গুরুত্বও অস্বীকার করেননি ফরাসি অধিনায়ক। তার মতে, ক্যারিয়ার শেষে ফিরে তাকালে এই অর্জন গর্বের বিষয় হয়ে থাকবে।

এমবাপ্পে বলেন, ‘উত্তরাধিকারের দিক থেকে এটি অবশ্যই একটি দারুণ অর্জন। একদিন যখন আমরা খেলা ছেড়ে দেব, তখন ভালো লাগবে ভেবে যে আমি এমন একজন খেলোয়াড় ছিলাম। তবে এই মুহূর্তে এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

  • Related Posts

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসঙ্গে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট…

    Continue reading
    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৯ জুলাই) সকালে দেশটির উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড