‘প্রেম দিওয়ানা দাদী’ দিলারা জামান

বয়স তার ৮১। বার্ধক্যের সব প্রতিবন্ধকতা জয় করে অভিনয়ের আঙিনায় এখনো সরব কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। নাটক, সিনেমা ও ওটিটি; সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে। যে কোনো নির্মাণে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি।

এবার একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি। হাস্যরসের আড়ালে পারিবারিক সম্প্রীতির বার্তা দেওয়া সেই নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেত্রীকে।

একুশে পদকপ্রাপ্ত গুণি এই অভিনেত্রীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। দর্শকের জন্যই নানা রকম চরিত্রে কাজ করা। দর্শক উপভোগ করলেই তৃপ্তি পাই। আর আমি নাটকের পরিচালককে ধন্যবাদ দিতে চাই ভিন্ন ভাবনার গল্পটি নিয়ে নাটক করার জন্য। তিনি সিনিয়র একজন শিল্পীকে নিয়ে গল্প ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে।’

নাটকের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া।

নাটকটি শিগগির প্রচারে আসবে বলে জানা গেছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প