প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী, ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার এক ব্যবসায়ীর প্রেমের টানে চেক প্রজাতন্ত্র থেকে ছুটে এসেছেন ইউক্রেনীয় নারী সালো নাদিয়া। ৫০ বছর বয়সী এই নারী গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার ব্যবসায়ী মোতাসিন বিল্লাহকে বিয়ে করেন। ৬৩ বছর বয়সী মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার বাসিন্দা এবং তিনি আগে কখনো বিয়ে করেননি।

শনিবার (১ মার্চ) সকালে মিলেনিয়াম টিভির প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মোতাসিন বিল্লাহ জানান, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় সালো নাদিয়ার সঙ্গে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং মোতাসিন প্রথম প্রেমের প্রস্তাব দেন, যা নাদিয়া গ্রহণ করেন। এরপর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন, যার ধারাবাহিকতায় নাদিয়া বাংলাদেশে আসেন এবং ২৫ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নাদিয়া পেশায় একজন সাইকোলজিস্ট এবং গত ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন। তিনি মূলত ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলেন, তবে ইংরেজিও জানেন। মোতাসিনের সঙ্গে তার ইংরেজিতেই কথা হয়, তবে তিনি বাংলা শেখার চেষ্টা করছেন।

মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক পছন্দ করেন, বিশেষ করে কুমিল্লার রসমলাই তার প্রিয়। তবে বাংলাদেশের জলবায়ু ও অতিরিক্ত জনসংখ্যা নিয়ে কিছুটা আপত্তি আছে তার। তিনি ঝালযুক্ত খাবার পছন্দ করেন না।

নাদিয়া কিছুদিন বাংলাদেশে কাটিয়ে আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবেন এবং সেখানে মোতাসিনের ভিসার ব্যবস্থা করবেন। ভবিষ্যতে তারা একে অপরের দেশে যাওয়া-আসার মধ্যে থাকবেন বলে জানান।

ইউক্রেনীয় নারীর সঙ্গে কুমিল্লার ব্যবসায়ীর এই বিয়ের খবর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের