প্রবাসীদের সেবা নিশ্চিতে জোহর বাহরুতে চালু হচ্ছে কনস্যুলেট

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা নিশ্চিত করতে এবার জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে সরকার।

কুয়ালালামপুর সফরে জোহর বাহরুতে স্থায়ী কনস্যুলেট স্থাপনের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ১০ জুলাই কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন সফরকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান হাইকমিশনার মো. শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ৯ জুলাই মালয়েশিয়ায় আসেন তিনি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণসহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন।

প্রবাসীদের সুবিধার্থে কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস খোলার বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে বলে জানান তিনি। খুব শীঘ্রই জোহর বাহরুতে কনস্যুলেট জেনারেল অফিস কার্যক্রম শুরু করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া পেনাংয়ে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং টিম স্পিরিট নিয়ে কাজ করার নির্দেশনা দেন পররাষ্ট্র উপদেষ্টা। মিশনের নানামুখী কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি হাইকমিশনের কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

এরপর মিশনের মিলনায়তনে সবার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনা শেষে হাইকমিশনার স্বাগত বক্তব্য দেন, যেখানে তিনি প্রথমবারের মতো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাৎ প্রদান করার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। মিশনের কর্মকর্তাদের সাথে সভা শেষে মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথেও মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা সভা শেষে হাইকমিশনে স্থাপিত কমার্শিয়াল ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল