প্রথম দিনেই ‘অ্যানিমাল’-কে ছাড়িয়ে যাবে ‘ওয়ার ২’

বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পথে ‘ওয়ার ২’। বিশেষ করে হৃতিক রোশনের পাশাপাশি জুনিয়র এনটিআরের উপস্থিতিতে তেলেগু ডাব সংস্করণ ভারতীয় বক্স অফিসে একটি বিশাল আয় করবে বলে ধারণা করা হচ্ছে। এই ছবিটি রণবীর কাপুরের ‘অ্যানিমাল’-এর রেকর্ড ভেঙে দিতে চলেছে বলেও সংবাদ প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। ‘অ্যানিমেল’ তেলেগু ভাষায় মুক্তি পাওয়া প্রথম দিনের হিসেবে বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা।

জুনিয়র এনটিআর দীর্ঘদিন ধরে তেলেগু রাজ্যগুলোর (আন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা) প্রিয় অভিনেতা। তার জনপ্রিয়তা বেড়েছে বিশেষ করে এস এস রাজামৌলি পরিচালিত ‘থ্রি আর’ সিনেমার মাধ্যমে। ‘দেবরা’ ছবিতেও তিনি তার মুন্সিয়ানা দেখিয়েছিলেন।

এবারও তিনি তেলেগু দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘ওয়ার ২’ দিয়ে। এমনকি ছবিটি রজনীকান্তের ‘কুলী’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

অন্যদিকে হৃতিক রোশনও তেলেগু বাজারে খুব জনপ্রিয়। ‘ধুম ২’সহ অন্যান্য ছবির মাধ্যমে তিনি এটা প্রমাণ করেছেন। তাই জুনিয়র এনটিআর ও হৃতিক জুটি হয়ে ‘ওয়ার ২’ তেলেগু ডাব সংস্করণে বলিউডের জন্য সবচেয়ে বড় খোলামেলা আয় করার সম্ভাবনায় রয়েছে।

রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। প্রথম দিনে ছবিটির নেট আয় ছিল ৮.৫৫ কোটি রুপি। বলিউডের তেলেগু ডাব সংস্করণের মধ্যে রেকর্ড এটি। ‘ওয়ার ২’ এদিনের আয় এই রেকর্ডকেও বড় ব্যবধানে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

‘ওয়ার ২’ পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। এটি ১৪ আগস্ট মুক্তি পাবে। ছবিতে কিয়ারা আদভানি, আশুতোষ রানা ও অনিল কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আদিত্য চোপড়া প্রযোজিত যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে ৩২৫ কোটি রুপি বাজেটে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের