মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ

হাজারো মালয়েশিয়ান নাগরিকের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরাইল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ রাত বাড়ার সাথে সাথে বিপুল জনসমাগম হয়।

সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি রাত ১১টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে বক্তব্য, কবিতা পাঠ এবং গাজা থেকে বিশেষ লাইভ সম্প্রচার করা হয়।

দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় ৫,০০০ মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছান।

সমাবেশে অংশগ্রহণকারীদের ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিতে দিতে এবং ইসরায়েলের ধ্বংস কামনা করতে শোনা যায়। অন্যদের হাতে ছিল “প্যালেস্টাইন উইল বি ফ্রি” লেখা প্ল্যাকার্ড।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধ দখলদার তেল আবিবের হামলায় এখন পর্যন্ত শিশুসহ প্রায় ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!