নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

ড্র করলেই যথেষ্ঠ হতো বাংলাদেশের মেয়েদের; প্রথম সুযোগেই চলে যেতে পারতো ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। কিন্তু আফঈদা খন্দকাররা পারেননি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে। উল্টো ৬-১ ব্যবধানে হেরে নিজেদের অসহায়ত্ব দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম সুযোগেই বয়সভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে চলে গেছে কোরিয়া।

আজ রেববার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে হার এড়ালেই ইতিহাস বাংলাদেশের মেয়েদের; এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে পনেরো মিনিটের মধ্যে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নটা তখন আরো বড় হতে থাকলো বাংলাদেশের।

তবে সেই উচ্ছ্বাস বেশি সময় টেকেনি। তৃষ্ণার গোলে লিড নেওয়ার ৫ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা কোরিয়া।

প্রথমার্ধ ১-১ গোলে সমতা। দুর্দান্ত একটা লড়াইয়ের প্রত্যাশাই ছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস থেকে বেরিয়ে আসলো কোরিয়ান মেয়েরা। আগের ম্যাচে লাওসের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ে তাদের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের জালে গোল উৎসব করে।

দ্বিতীয়ার্ধে লিড নিতে বেশি সময় নেয়নি কোরিয়ান মেয়েরা। বাংলাদেশের দুর্বল রক্ষণের পুরোপুরি সুবিধা নিয়ে নেয় র্যাংকিংয়ে ২১ নম্বরে থাকা দলটি। ৪৮ মিনিটে ২-১ করে কোরিয়া। ৮৭ মিনিটের পর পিটার বাটলারের দলের রক্ষণভাগ বালুর বাঁধের মতো ভেঙ্গে দেয় কোরিয়া।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দুর্বল পাসিং ও রিসিংভিংয়ের মহড়া চলে বাংলাদেশের খেলোয়াড়রদের। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়া একের পর এক আক্রমণ করতে থাকে। ৬০ মিনিটে ৩-১ করা কোরিয়া শেষ চার মিনিটে করে তিন গোল। ৮৬ মিনিটে ৪-১, ৯০ মিনিটে ৫-১ এবং ইনজুরি সময়ে করে ৬-১।

সন্ধ্যায়, এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের (afc u20 women’s asian cup) বাছাইয়ে ৮ গ্রুপের আরও ৮ টি ম্যাচ আছে। ওই ম্যাচগুলো শেষ হওয়ার পরই বোঝা যাবে সেরা তিন রানার্সআপ হয়ে কারা চূড়ান্ত পর্বে ওঠে। তবে বাংলাদেশের খেলোয়াড়দের গোলের মালা পরিয়ে লাল-সবুজের মেয়েদের সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে কোরিয়া।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!