এসএসসি কুমিল্লা বোর্ডে নতুন করে পাস ১৯০, জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসির পুনঃনিরীক্ষণে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন। অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ১৯০ জন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এবছর ফল পুনঃনিরীক্ষণে মোট ৩৫ হাজার ৫৩১ পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে ৮৪৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর আগে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পরিবর্তনের জন্য আবেদন নেওয়া হয়।

এবছর প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। নিরীক্ষণের আগে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করেন এক লাখ ৬ হাজার ৫৮১ জন। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৬২০ জন। পাস করেছেন ৬২ হাজার ৮০১ জন। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিলেন ৭০ হাজার ২০৩ জন। পাস করেছেন ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ।

কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।

এদিকে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। একেবারে কেউই পাস করেনি এমন প্রতিষ্ঠান একটি। এবছর গণিত বিষয়ে পাসের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫২৪ শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ২০ হাজার ৬৩১ শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ১ শতাংশ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!