প্রথম দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে

জিম্বাবুয়ের সান্ত্বনা কেবল শেষ বিকেলে উইল ইয়ংকে ফেরানোয়। বুলাওয়ে টেস্টের প্রথম দিনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ১৭৫ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা। লিড ৪৯ রানের।

ডেভন কনওয়ে আর উইল ইয়ং উদ্বোধনী জুটিতেই জিম্বাবুয়ের রান পা করে ফেলেছেন। ইয়ং আউট হয়েছেন ৭৪ করে। কনওয়ে ৭৯ আর নাইটওয়াচম্যান জ্যাকব ডাফি ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে লড়াই করলেও জিম্বাবুয়েকে বিপদ থেকে বাঁচাতে পারেননি নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দরে ফেরা ব্রেন্ডন টেইলর। দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ১০৭ বল খেলেছেন। করেছেন ৪৪ রান। তবু প্রথম ইনিংসে ১২৫ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে।

নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি আর অভিষিক্ত জাকারি ফকস মিলেই স্বাগতিকদের ধসিয়ে দিয়েছেন। হেনরি ৫টি আর ফকস নেন ৪টি উইকেট।

বুলাওয়েতে টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয়েছে জিম্বাবুয়ের। ধীর গতিতে ব্যাটিং করেও উইকেট সামলে রাখতে পারেনি স্বাগতিকরা।

টেইলরের লড়াইয়ে ৪ উইকেটে ৮৩ রান পর্যন্ত গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু টেইলর ফেরার পর আর বেশিদূর এগোতে পারেনি। ৪২ রানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। তাফাজওয়া টিসিগা ৩৩ রানে অপরাজিত থাকেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল