প্রথম টেস্টে সাকিবের বদলে হাসান মুরাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলে হাসান মুরাদকে দলে নিয়েছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের হয়ে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি মুরাদের। ২৩ বছর বয়সী বাঁহাতি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৩৬ উইকেট।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে বলেন, ‘আমাদের জানানো হয়েছে, প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যাবে না। সে টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আছে। কিন্তু এখনও ব্যাটে-বলে পারফর্ম করার জন্য তার মতো অভিজ্ঞ ও বিকল্প কাউকে পাওয়া যায়নি। তবে হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এবং আমাদের বিবেচনায় রয়েছে। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে। বিশেষ করে হোম কন্ডিশনে। আমরা বিশ্বাস করি, তার এই জায়গা নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে।’

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে খেলার কথা ছিল সাকিবেরই। তবে বাঁহাতি এ অলরাউন্ডার যাতে দেশে ফিরে জাতীয় দলে খেলতে না পারেন, সেজন বিসিবির কাছে স্মারক লিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

স্মারক লিপি জমা দেওয়ার আগে গতকাল বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব-বিরোধী স্লোগান দেয় আন্দোলনকারী জনতা। সেখানে সাকিবকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসর বলে সাকিবকে আখ্যায়িত করেন তারা এবং সাকিবকে বিচারের আওতায় আনার দাবি জানান।

এসব ঘটনা প্রেক্ষিতে সাকিবকে দেশে ফিরতে অনুৎসাহিত করে বিসিবি। পরে সাকিব দুবাই থেকে আর দেশের বিমান ধরেননি। ফ্লাইট বাতিল করে দেশে না ফেরার কথা জানান টাইগার ক্রিকেটার। যে কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট শুরুর দুই দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে বিসিবিকে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প