প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে নাম লিখলো মরক্কো

লাতিন আমেরিকার ৬টি দেশ নির্ধারিত হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপের জন্য। এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের (এএফসি) দলগুলোও নির্ধারিত হয়েছে অনেক আগে। ইউরোপে কেউ কেউ বেশ কিছু ম্যাচ খেলে ফেললেও বেশ কিছু দেশ এ সপ্তাহে শুরু করেছে তাদের বিশ্বকাপে খেলতে যাওযার মিশন।

আফ্রিকায় বিশ্বকাপ বাছাই অনেক আগে শুরু হলেও এখন তালিকা চূড়ান্ত হতে শুরু করেছে। আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো।

২০২২ বিশ্বকাপেও বেশ চমক দেখিয়েছিল মরক্কানরা। এবারও আফ্রিকা মহাদেশে থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো তারা।

শুক্রবার রাবাতে নাইজারকে ৫-০ গোলের বড় হারিয়ে নিশ্চিত করল তাদের বিশ্বকাপ টিকিট।

নতুনভাবে সংস্কার করা রাবাতের প্রিন্স মোলায় আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মরক্কোর পক্ষে ইসমায়েল সাইবারি দুটি গোল করেন। এছাড়া আয়ুব এল কাবি, হামজা ইগামানে এবং আজ্জেদিন উনাহি একটি করে গোল করেন।

এ জয় মরক্কোর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ষষ্ঠ জয়। এখন পর্যন্ত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড একমাত্র তাদেরই।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। এবারও তারা সেই সাফল্যের পূনরাবৃত্তির স্বপ্ন দেখছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের