প্রথমবার জনসভায় বিজয়, বললেন ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র’

সিনেমায় ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গড়েছেন তিনি।
রাজনীতি করার ঘোষণার আট মাস পর প্রথমবারের মতো নিজের দলের কোনো জনসভায় দেখা গেছে বিজয়কে। গতকাল তামিলনাড়ু রাজ্যের বিক্রবান্দি শহরে দলের সম্মেলনে সিনেমা নিয়েও কথা বলেছেন বিজয়।

কয়েক বছর ধরেই সিনেমায় ব্যস্ত সময় কাটছিল বিজয়ের; তাঁর সিনেমা দেখতে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন। এ মুহূর্তে ‘থালাপতি ৬৯’ সিনেমায় কাজ করছেন; এই সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘থালাপতি ৬৯’ ছবিই বিজয়ের শেষ সিনেমা হতে পারে। বিজয় অভিনীত সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর।

মোট অঙ্কের পারিশ্রমিককে তুচ্ছ করে রাজনীতিতে এসেছেন বিজয়। জনসভায় তিনি বলেছেন, ‘আমি অভিনয় ক্যারিয়ারে চূড়ায় ছিলাম, মোটা অঙ্কের পারিশ্রমিক পেতাম, সবকিছুকে ফেলে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের বিজয় হয়ে থাকতে চাই। তোমাদের ওপর আমি বিশ্বাস রেখেছি।’

বক্তব্যে বিজয় আরও বলেছেন, ‘রাজনীতি কোনো সিনেমার জায়গা নয়, রাজনীতি যুদ্ধক্ষেত্র।’

২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন বিজয়।

আগামী বছর ‘থালাপতি ৬৯’ মুক্তি পেতে পারে। এইচ বিনোথ পরিচালিত ছবিতে পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজুসহ আরও অনেকে রয়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প