প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে: নীলাঞ্জনা

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করে প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টালিউড প্রযোজক ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। একসময় নিজে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল তার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। 

যদিও ভালোবাসার টানে মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছিলেন এ অভিনেত্রী। তার বেড়ে ওঠা পুরোটাই মুম্বাইয়ে। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই তার ক্যারিয়ারের শুরু। একটা সময় চুটিয়ে মডেলিংও করেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ার, বাড়ি সব ছেড়ে কলকাতায় এসেছিলেন নীলাঞ্জনা।

এ মুহূর্তে প্রযোজক হিসেবে ছোটপর্দায় নিজের প্রভাব বিস্তার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে কিছু দিন আগে পর্যন্ত যিশু সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্ককে ঘিরেই বেশি আলোচনা হয়েছে। এই আলোচনার শুরু হয় যখন ইনস্টাগ্রামের পাতায় দেখা যায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবিটা সরিয়ে নিয়েছেন তিনি। 

যদিও নিজের ব্যক্তিগতজীবন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতেই রাজি নন এ অভিনেত্রী। এখন পুরোপুরি মন দিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা আর সিরিয়ালের কাজে। তবে একসময় অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী। তাদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন— ‘নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।’ তবে তার সংসার ভাঙার গুঞ্জন শোনার পর থেকে সেভাবে কোনো কথা বলতে শোনা যায়নি। 

সম্প্রতি একটি পডকাস্টে এসেছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। যেখানে নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। নীলাঞ্জনা বলেন, প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশনে কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি এ কথা মাকেও বলেছিলাম, মা বললেন— করার দরকার নেই। 

তারপর অবশ্য আবারও নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু সেই সময় মেয়েরা বড় হচ্ছিল, সেই সঙ্গে কাজের জন্য স্বামী অর্ধেক সময় শহরে না থাকায় সেভাবে কাজটা আর এগিয়ে যাননি। তবে প্রযোজক হিসেবে সেকেন্ড ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। তার প্রযোজিত সিরিয়ালগুলো দর্শকদের এখন প্রিয়র তালিকায়।

উল্লেখ্য, একটা সময় সংসার আর দুই মেয়েকে নিয়ে তাদের পথচলা। সংসারের পাশাপাশি শুরু করেন নিজের প্রযোজনা সংস্থার কাজ। সেই সঙ্গে অভিনেতা যিশু সেনগুপ্তকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়ে গেছেন এ অভিনেত্রী। তবে সেই সম্পর্কই নাকি এখন টালমাটাল। অথচ একটা সময় টালিউডে ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু সেনগুপ্ত দম্পতিও যে বিচ্ছেদের পথে হাঁটবেন, তা ভাবতে পারেননি তাদের ভক্ত-অনুরাগীরা, ভাবেননি সহকর্মীরাও। তাই খবর প্রকাশ্যে আসতেই বিস্মিত সবাই। তার পর থেকেই যিশু-নীলাঞ্জনার শুভাকাঙ্ক্ষীরা তাদের বিচ্ছেদ আটকানোর নানা চেষ্টা করেছেন। কিন্তু এ মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে কুলুপ এঁটেছেন দুপক্ষই। যদিও এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নীলাঞ্জনা একাই যে সবদিক সামলাচ্ছেন, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু।

যিশু ও নীলাঞ্জনা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে তারা কোনো ঘোষণা দেননি। তবে জানা গেছে, যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বাই ফ্লিম ইন্ডাস্টিতে গিয়েই নাকি শিনাল সুর্তির সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি অভিনেতার আপ্তসহায়ক। যার ফলেই নাকি ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। যদিও দুই মেয়ে রয়েছেন মায়ের সঙ্গে। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প