পোস্টারেই বাজিমাত, আসছে তারকাবহুল অ্যাকশন ঝড়

সুপারস্টার রাজিনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘কুলি’। অবশেষে ট্রেলারের দিনক্ষণ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।

ট্রেলারের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি নতুন তারকাবহুল পোস্টার। সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রাজিনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং অন্যান্য তারকাদের।

সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। ট্রেলার আসবে ২ আগস্ট। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’

ছবির ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে ছবির প্রধান অভিনেতা রাজিনীকান্ত নিজে উপস্থিত থাকবেন। বক্তব্যও রাখবেন।

লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত। তিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে। তারকাবহুল সিনেমাটিতে রাজনীর সঙ্গে আরও দেখা যাবে নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেককেই।

ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে। তবে সবকিছু ছাপিয়ে ছবিটিতে আমির খানের অন্তর্ভূক্তি দারুণ উন্মাদনার জন্ম দিয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল