পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫

পেরুতে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টার্মা শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এসব মরদেহ শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সড়ক থেকে উল্টে একটি খাদে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসটি লা মারসেড শহরের উদ্দেশে রাজধানী লিমা থেকে যাত্রা করেছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ ভ্রমণ করার পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন।

দ্রুত গতি এবং রাস্তার বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর মোট ৩ হাজার ১৭৩টি সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল