পেনাল্টি না দেওয়ায় উয়েফার কাছে অভিযোগ বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনা। একটি পেনাল্টি না দেওয়ায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে তারা।

বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়। ম্যাচের ৫৪তম মিনিটে, অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্ক পিউবিল গোলকিপার হুয়ান মুসোর গোলকিক নেওয়ার পর হাতে বল থামান।

বার্সেলোনার খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানালেও রেফারি ইস্তভান কোভাকস সেই আবেদন গ্রহণ করেননি। এমনকি ভিএআর কর্মকর্তা ক্রিশ্চিয়ান ডিঙ্গার্টেরও হস্তক্ষেপ করেননি।

বার্সেলোনা তাদের বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে এবং এটি একটি গুরুতর রেফারিং ভুল। ক্লাবটি এই ঘটনার তদন্ত, রেফারিদের মধ্যে হওয়া যোগাযোগ প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ম্যাচে প্রথমে অ্যাটলেটিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ। এর আগে বার্সার ডিফেন্ডার পাও কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে ৭০তম মিনিটে আলেকজান্ডার সোরলোথ দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘এটা স্পষ্ট পেনাল্টি এবং দ্বিতীয় হলুদ কার্ড হওয়া উচিত ছিল। আমি বিশ্বাস করতে পারছি না যে ভিএআর এটি রিভিউ করেনি। এটি খুবই অন্যায্য মনে হচ্ছে।’

এই ঘটনার ফলে আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের ম্যাচের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী