পেট্রোল-অকটেনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।

ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

  • Related Posts

    থামলো রাজপথ কাঁপানো সেই কণ্ঠস্বর তোফায়েল আহমেদ

    “শপথ নিলাম শপথ নিলাম, মাগো তোমায় মুক্ত করবো, শপথ নিলাম শপথ নিলাম, মুজিব তোমায় মুক্ত করবো”—স্লোগানটি ১৯৬৯ সালের ৯ ফেব্রুয়ারি পল্টনে শপথ দিবসের জনসভায় দিয়েছিলেন তোফায়েল আহমেদ। ইতিহাসের সেই দৃপ্ত কণ্ঠ…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছে না: ইরান

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো পারমাণবিক আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনায়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    থামলো রাজপথ কাঁপানো সেই কণ্ঠস্বর তোফায়েল আহমেদ

    থামলো রাজপথ কাঁপানো সেই কণ্ঠস্বর তোফায়েল আহমেদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছে না: ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছে না: ইরান

    দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙ্গামাটিতে আলোচনার ঝড়

    দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙ্গামাটিতে আলোচনার ঝড়

    বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে আর্জেন্টিনা দল

    বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে আর্জেন্টিনা দল

    যে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী

    যে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী

    সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম এর সম্মানে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইনকের

    সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম এর সম্মানে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইনকের

    পেট্রোল-অকটেনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

    পেট্রোল-অকটেনের দাম বাড়লো লিটারে ৫ টাকা

    তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

    মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

    মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫